,

আশুগঞ্জে নিরবিচ্ছিন্ন পানি প্রবাহ পেতে কৃষকদের মানব বন্ধন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পলাশ এগ্রো ইরিগেশন প্রকল্প’র সেচ পানির প্রধান খাল এবং রিজার্ভার অবৈধভাবে বালি দিয়ে ভরাট করার প্রতিবাদে ও নিরবিচ্ছন্ন পানি প্রবাহ পেতে কৃষকরা মানববন্ধন-বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার উপজেলার গোলচত্তর এলাকায় আশুগঞ্জ এগ্রো-ইরিগেশন প্রকল্প সেচ পানি রক্ষা সংগ্রাম পরিষদ আয়োজিত মানববন্ধনে প্রকল্পের সেচ পানি ব্যবহারকারী তিন শতাধিক কৃষক অংশ নেয়। বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আবুল মনসুর, সোহাগপুর প্রকল্পের ম্যানেজার হাজি মো. শামীম প্রমূখ।

এসময় বক্তারা, পানির প্রবাহ ঠিক রাখার স্বার্থে খালগুলি বালুমুক্ত করে কৃষকদের বাঁচানোর দাবী জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রসঙ্গত, একটি প্রতিষ্ঠানের দপ্তর ও আবাসিক এলাকা স্থাপনের জন্য সেচ প্রকল্পের রিজর্ভার বালি দিয়ে ভরাট করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর