,

নকল সহায়তা প্রদানের অভিযোগে ৭ শিক্ষক ও ২ শিক্ষার্থী বহিষ্কার

news-image

রংপুর ব্যুরো : লালমনিরহাট শহরের নেছারিয়া কামিল মাদরাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় শিক্ষার্থীদের নকল প্রদানের সহায়তা করার অভিযোগে মাদরাসার কেন্দ্রে সচিবসহ ৭ শিক্ষক ও ২ শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের সচিব মো. মোসলেম উদ্দিনসহ বহিষ্কারা হলেন, নেছারিয়া কামিল মাদরাসার সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, মোগলহাট ইটাপোতা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ভবরঞ্জন বর্মণ, চরকুলাঘাট দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মরিয়ম বেগম, হারাটি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক রহমত আলী, বলিরাম দাখিল মাদরাসার সহকারী শিক্ষক সাজেদা বেগম, বেরপাঙ্গা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক নাছির উদ্দিন ও একই মাদরাসার সহকারী শিক্ষক আবু হানিফ।

জানা গেছে, আজ শনিবার দুপুরে নেছারিয়া কামিল মাদরাসায় জেডিসির ইংরেজি পরীক্ষা চলাকালে ২ শিক্ষার্থীকে নকলে সহায়তা করে ওই ৭ শিক্ষক। ওই সময় কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম পরীক্ষা কেন্দ্রে টহলরত অবস্থায় তা দেখতে পান। পরে ২ শিক্ষার্থীসহ ৭ শিক্ষককে বহিষ্কার করা হয়।

আজ শনিবার সন্ধ্যায় লালমনিরহাট নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর