,

পেঁয়াজের জন্য ১৮ কোটি মানুষ আর্তনাদ করছে : কর্নেল অলি

news-image

নিউজ ডেস্ক : লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমানে খাওয়ার বদলে মানুষ পেঁয়াজ দিয়ে গলার মালা বানাচ্ছে। পেঁয়াজের জন্য দেশের ১৮ কোটি মানুষ আর্তনাদ করছে। আর সরকার ব্যর্থতার দায় স্বীকার না করে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

অলি আহমদ বলেন, বিগত কয়েক মাস ধরে প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটে যাচ্ছে। কখনও ব্যাংকের টাকা লুট হচ্ছে, কখনও শেয়ারবাজারের টাকা লুট হচ্ছে। আবার ঋণখেলাপির সংখ্যা বাড়ছে। ধর্ষণ ও মাদকের আগ্রাসন তো লেগেই আছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে রেল এবং সড়ক পথের দুর্ঘটনা। এতে করে মারা যাচ্ছে শতশত লোক। আবার পেঁয়াজ সংকট। অথচ বিএনপির আমলে সারের সামান্য সংকটে সরকারের পতনের আন্দোলন করেছিল আওয়ামী লীগ।

তিনি বলেন, আজ জনগণের নির্বাচিত সরকার থাকলে দেশে এ ধরনের সমস্যা সৃষ্টি হতো না। এ দেশের মানুষ খুবই ভালো। এত কষ্ট পাওয়ার পরও নীরবে ঘরে বসে আছে। তবে সবসময় যে এভাবে ঘরে বসে থাকবে এর নিশ্চয়তা নেই। কারণ এ দেশের জনগণ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।

কর্নেল অলি বলেন, আওয়ামী লীগ সরকারের উচিত পদত্যাগ করে নতুনভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করা। ফলে সুশাসন প্রতিষ্ঠা হবে। জনগণ মুক্তি পাবে। তাদেরও উপকার হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা