,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিরাতে পৌঁছেছেন

news-image

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ১০ মিনিট)। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী।

দেশটির শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে দুবাই এয়ার শোসহ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

এর আগে শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আমিরাত এয়ারলাইন্সের ‘ইকে-৫৮৭’ ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। দুবাই বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সফরকালীন আবাসস্থলে যাবেন।

সফরকালে রোববার (১৭ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম বৃহত্তম এয়ার শো এবং মধ্যপ্রাচ্য এশিয়া ও আফ্রিকার বৃহত্তম ‘দুবাই এয়ার শো-২০১৯ এর উদ্বোধনীতে যোগ দেবেন। ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দুবাইয়ের আকাশে দ্বি-বার্ষিক এই এয়ার শো অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর