,

এই নায়িকাকে নিষিদ্ধের দাবি

news-image

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন আগে ভারতে মুক্তি পেয়েছে ঋত্বিক রোশান ও টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’ ছবিটি। বহুল অপেক্ষিত এই ছবিটি মুক্তির পর বেশ সাড়া ফেলে। ছবিতে ঋত্বিক ও টাইগারের বিপরীতে নায়িকা হিসেবে দেখা গিয়েছিল বাণী কাপুরকে।

সম্প্রতি এই নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু খোলামেলা ছবি প্রকাশ করেন। ছবিতে তাকে বোল্ড দৃশ্যে দেখা যায়। অনেকেই ধারণা করছেন ‘ওয়ার’ ছবির পর থেকেই বেশ খোলামেলা হয়ে ধরা দিচ্ছেন নায়িকা বাণী কাপুর।

ডিপকাট টপ পরনে মন্দ লাগছে না বাণী কাপুরকে। কিন্তু বিপত্তি বেঁধেছে সেই ডিপকাট টপের কাপড়ে। যাতে স্পষ্ট অক্ষরে লেখা ‘রাম’। যেই নাম নিয়ে সাম্প্রদায়িকতার উসকানিমূলক বার্তায় এর আগে বহু লঙ্কাকাণ্ডই ঘটে গিয়েছে গোটা দেশে। আর সেই ‘রাম’ নাম কিনা এখন অভিনেত্রীর ‘কুরুচিকর’ পোশাকের ডিজাইন! স্বাভাবিকভাবেই চরমপন্থীদের চোখ রাঙানির নতুন শিকার হলেন এই অভিনেত্রী।

ডিপকাট টপের সঙ্গে বাণীর খাকি রঙের প্যান্ট নিঃসন্দেহে আবেদনমূলক ছবি। যা ভক্তদের মধ্যে উষ্ণতা ছড়ানোর পাশাপাশি উন্মাদনা তুলেছে পুরুষ হৃদয়েও। কিন্তু বুকে কাঁচুলির মতো টপ, যাতে পরিষ্কার করে লেখা রাম নাম। যেটা নিয়ে এরইমধ্যে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে। হিন্দু ভাবাবেগকে আঘাত করেছেন বাণী। তাই নিষিদ্ধ করা হোক এই বলিউড অভিনেত্রীকে, এমনই দাবি তুলেছে কট্টরপন্থীরা।

‘কুরুচিকর’ পোশাকের উপর বাণী কেন রামের নাম লিখিয়েছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। এই ধরনের কাজ করে অভিনেত্রী নিজের সংস্কৃতিকেই অপমান করেছেন বলে অভিযোগ ওঠে। আর তাই বাণী কাপুরকে নিষিদ্ধ করার দাবি তুলতে শুরু করেন অনেকে। এমনকী, বাণীকে ‘লাজলজ্জাহীন’ বলেও কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনদের একাংশ।

‘হিন্দু জাগরুতি’ নামে এক সংগঠন বাণীর ইনস্টাগ্রামের সেই ছবি তাঁদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একহাত নিয়েছেন অভিনেত্রীকে। নিজের প্রোফাইল থেকে তাঁকে সেই ছবি সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে। এত কিছুর পর বাণী সেই ছবি টুইটার, ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নিলেও তাঁর ফেসবুক পেজ, টুইটারের প্রোফাইল পিকচারে রয়ে গিয়েছিল। যাতে ফের নতুন করে কটাক্ষের শিকার হতে হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর