,

রংপুরে কুড়িয়ে পাওয়া ৩ লাখ টাকা পেয়ে ফেরত দিলেন কলেজ ছাত্র

news-image

রংপুর ব্যুরো : রংপুরে কুড়িয়ে পাওয়া ৩ লাখ টাকা পেয়ে ফেরত দিলেন কলেজ ছাত্রএক কলেজ ছাত্রের মহানুভবতায় মুগ্ধ রংপুরের সাধারণ মানুষ। রংপুর আরসিআইটি নামের একটি বেসরকারী প্রতিষ্ঠানের ছাত্র প্রান্ত অধিকারী ৩ লাখ টাকা কুড়িয়ে যাওয়ার পর সেটা মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে ফেরত দিয়েছেন। আজ শনিবার সন্ধায় আনুষ্ঠানিকভাবে মুল মালিকের হাতে তুলে দেন মেট্রো পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ।

রংপুর মেট্রোপলিটন পুলিশ আরপিএমপি এর মিডিয়া উইংয়ের কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার আলতাব হোসেন জানান, বেসরকারী পলিটেকনিক আরসিআইটির ট্রেক্সটাইল বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী প্রান্ত অধিকারী শুক্রবার বেতার কেন্দ্রের সামনে ব্যাগ ভর্তি তিন লাখ কুড়িয়ে পান। বিষয়টি প্রান্ত কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর মেট্রোপলিটন কমিটির কোতয়ালী থানার সদস্য সচিব আব্দুল কাদের দিদারকে জানান। পরবর্তীতে পুলিশ ও রংপুর মহানগর মেট্রোপলিটন কউিনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দের যৌথ প্রচেষ্টায় কুড়িয়ে পাওয়া টাকার প্রকৃত মালিক মোঃ ইব্রাহিমকে খুঁজে বের করা হয়। ইব্রাহিমের বাসা নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ায়। বিষয়টি সুনিশ্চিত হয়ে শনিবার বিকেলে ইব্রাহিমের নিকট কুড়িয়ে পাওয়া টাকা তুলে দেন কমিশনার আব্দুল আলীম মাহমুদ।

এসময় অতিরিক্ত মেট্রোপুলিশ কমিশনার আবু সুফিয়ান, রংপুর মেট্রোপলিন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ইদ্রিস আলী, কোতয়ালী থানার সদস্য সচিব আব্দুল কাদের দিদার, কুড়িয়ে পাওয়া শিক্ষার্থী প্রান্ত অধিকারী উপস্থিত ছিলেন। এসময় টাকা ফেরত পেয়ে প্রান্ত অধিকারী ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন টাকার মালিক ইব্রাহিম। কুড়িয়ে পাওয়া শিক্ষার্থী নীলফামারীর ডোমারের রনজিত অধিকারীর পুত্র।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা