,

পেঁয়াজ নিয়ে কারসাজি, শ্যামবাজারে অভিযান

news-image

নিজস্ব প্রতিবেদক : নিয়ন্ত্রণহীন পেঁয়াজের বাজার। দাম উঠেছে কেজিপ্রতি ২৬০ থেকে ২৭০ টাকা। যা একদিন আগে ছিল ২৫০ টাকা। পেঁয়াজের কারসাজিকারীদের ধরতে এবার রাজধানীর পুরান ঢাকার শ্যামবাজারে অভিযান পরিচালনা করছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি টিম।

শনিবার দুপুর ১টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা অভিযানে সার্বিক সহযোগিতা করছেন।

আব্দুল জব্বার মন্ডল বলেন, আমরা পেঁয়াজের কারসাজিকারীদের ধরতে অভিযান চালাচ্ছি। এখন পর্যন্ত তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠান পেঁয়াজ কিনে অনৈতিকভাবে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বেশি নিচ্ছেন। আবার অনেক প্রতিষ্ঠানে মূল্য তালিকা নেই। তারা এক কেজি পেঁয়াজ ১৪০ টাকায় কিনে বিক্রি করছে ২২০ টাকায়। এটা কীভাবে সম্ভব! এরাই মূলত কারসাজি করে বাজারের দাম বাড়িয়েছে।

তিনি আরও বলেন, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়মিত বাজার অভিযান চলছে। কিছু কিছু ব্যবসায়ী অনৈতিকভাবে পেঁয়াজের মূল্য বাড়াচ্ছে। তাদের জরিমানার পাশাপাশি সতর্ক করা হচ্ছে। ভবিষ্যতে তারা এ ধরনের অপরাধ পুনরায় করলে আইন অনুযায়ী কঠোর শাস্তি দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর