সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পলাশ এগ্রো ইরিগেশন প্রকল্প এর সেচ পানির প্রধান খাল ও রিজার্ভার অবৈধভাবে বালি দিয়ে ভরাট করার প্রতিবাদে ও নিরবিচ্ছন্ন পানিপ্রবাহ পেতে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার গোলচত্তর এলাকায় আশুগঞ্জ এগ্রো-ইরিগেশন প্রকল্প সেচ পানি রক্ষা সংগ্রাম পরিষদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সরাইল আশুগঞ্জ উপজেলার পলাশ এগ্রো ইরিগেশন প্রকল্প এর সেচ পানি ব্যবহারকারী তিন শতাধিক কৃষক অংশ নেয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার সোনারামপুর এলাকায় গিয়ে শেষ হয়।

মানববন্ধনে আশুগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আবুল মনসুর, সোহাগপুর প্রকল্পের ম্যানেজার হাজি মো. শামীম, যুবলীগ নেতা মো. রাহিম মিয়া, আশুগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তাইফুর রহমান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আশুগঞ্জ পলাশ এগ্রো ইরিগেশন প্রকল্পের সেচ পানির প্রধান খাল ও রিজার্ভার অবৈধভাবে বালি দিয়ে ভরাট করার কারনে ১২ লাখ হেক্টর কৃষি জমি সেচের পানি থেকে বঞ্চিত হবে। এতে করে জমিগুলো অনাবাদি থাকবে। তাই পানির প্রবাহ ঠিক রাখার স্বার্থে খালগুলি বালু মুক্ত করে কৃষকদের বাচানোর দাবি জানান কৃষকরা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে