,

পেঁয়াজের দাম ৪০ টাকা কমে গেল!

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : ঢাকার বিভিন্ন বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে প্রায় ২৫০ টাকা কেজি দরে। বৃহস্পতিবার পর্যন্ত কেজিপ্রতি ২২০ টাকায় বিক্রি হলেও গত কয়েক দিনের মধ্যে শুক্রবার পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ দামে।

ক্রেতারা ক্ষোভের সঙ্গে জানাচ্ছেন, তারা এখন আগের চেয়ে কম পরিমাণে পেঁয়াজ কিনছেন। রান্নার সময় ব্যবহার করছেন হিসেব করে।

এমন পরিস্থিতিতে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে কার্গো উড়োজাহাজে করে পেঁয়াজ আমদানি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে তুরস্ক থেকে, এস আলম গ্রুপ মিসর থেকে এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত থেকে জরুরি ভিত্তিতে কার্গো উড়োজাহাজের মাধ্যমে পেঁয়াজ আমদানি করছে।

এদিকে কুষ্টিয়ায় বাজারে ইচ্ছামতো পেঁয়াজের দাম হাঁকা হচ্ছে এমন অভিযোগে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে জেলা পুলিশ সতর্কতামূলক অভিযান চালিয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে কুষ্টিয়া শহরের পৌর বাজারে অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত। তবে পুলিশ আসার আগেই অধিকাংশ পেঁয়াজ ব্যবসায়ীরা তাদের নিকট থাকা পেঁয়াজ সরিয়ে ফেলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযানে গিয়ে পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় কয়েকজন ক্রেতা বিভিন্ন রকম দাম হাঁকানোর অভিযোগ করেন। কেউ কেউ প্রতিকেজি পেঁয়াজ ২১০-২২০ টাকা দরে কিনেছেন বলেও জানান। পরে পুলিশ সুপার প্রত্যেক পেঁয়াজ ব্যবসায়ীকে সতর্ক করেন।

পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, অভিযানের পর থেকে পৌর বাজারে পেঁয়াজের দাম প্রতিকেজিতে ২০ থেকে ৪০ টাকা কমে এসেছে। এই অভিযান জেলার বিভিন্ন উপজেলায়ও পরিচালনা করা হবে। পরবর্তীতে কেউ যদি ইচ্ছামতো পেঁয়াজের দাম হাঁকান তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, আইনের মধ্যে থেকে অভিযুক্ত ব্যবসায়ীদের জেল জরিমানা করা হবে। এছাড়াও পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি যারা পেঁয়াজের মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছে তাদেরও খুঁজে বের আইনের আওতায় আনা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর