,

মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশি যুবক আব্দুল্লাহ আল-মামুনকে (৩২) মালয়েশিয়ায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মালয়েশিয়ার স্থানীয় সময় শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৭টার দিকে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত আব্দুল্লাহ আল-মামুন বাংলাদেশের সাতক্ষীরার জেলার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের মুনসুর আলীর ছেলে।

পরিবারের বরাত দিয়ে কৃষ্ণনগর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, মামুন দশ বছর আগে শ্রমিক হিসেবে মালয়েশিয়া যায়। এরই মধ্যে মামুন কয়েক বার বেড়াতে বাড়িতেও এসেছেন। শুক্রবার সন্ধ্যায় বাড়িতে সংবাদ আসে মালয়েশিয়ার একটি দোকানে কর্মরত থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। তবে মালয়েশিয়ার কোন স্থানে এ ঘটনা ঘটেছে সেটি জানাতে পারেনি তার পরিবার।

কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে শুনেছি। তবে বিস্তারিত কোন তথ্য আমাদের কাছে নেই। মামুনের পরিবারও থানায় বিষয়টি এখনও জানায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর