,

এক চুলও আমরা আদর্শের শেকড় থেকে সরিনি : ওবায়দুল কাদের

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা আদর্শের রাজনীতি করি। আমাদের ভুল ত্রুটি হতে পারে। কিন্তু আদর্শের শেকড় থেকে আমরা এক চুলও সরিনি, এক চুলও সরব না।

শুক্রবার বিকালে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি -বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ত্রি-বার্ষিক সম্মেলনে আগামী তিন বছরের জন্য সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মিসেস হাসিনা দৌলা এবং সাধারণ সম্পাদক হিসেবে মঞ্জুরুল আলম রাজীবের নাম ঘোষণা করেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু নেই, বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন, শেখ হাসিনা আজকে আমাদের মুক্তির সংগ্রামের কাণ্ডারি। আওয়ামী লীগে কোনো অস্থিরতা নাই। আমরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত। একজন নেতার পেছনে আমরা ঐক্যবদ্ধভাবে আছি। তিনিই আমাদের একমাত্র অভিভাবক।

তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্বে প্রতিযোগিতা আছে কিন্তু অসুস্থ প্রতিযোগিতা নেই। আজকে আওয়ামী লীগ থেকে কেউ যেতে চাইছে না। বরং আমরাই দূষিত রক্তগুলোকে বের করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন বিএনপির বড় বড় উইকেট পড়ে যাচ্ছে।

বাঘা বাঘা নেতারা নেতিবাচক রাজনৈতিক জনগণের আস্থা হারিয়ে বিএনপি আজকে পথহারা পথিকের মতো দিশেহারা। বিএনপির নেতারও আজকে বিএনপির সঙ্গে থাকতে চাইছে না। বিএনপির আজকে আর কোন রাজনীতি নেই, আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, বিএনপি আজ বাংলাদেশ নালিশ পার্টি।

অনুপ্রবেশকারী সবাই খারাপ লোক নয় উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ক্লিন ইমেজের অন্য দলের লোকজনকেও আমরা দলে সদস্যপদ দেয়। কিন্তু যারা খারাপ লোক, সন্ত্রাসী, দাগি চাঁদাবাজ, তাদেরকে নেতৃত্বে রাখা যাবে না। নেত্রীর কাছে তালিকা আছে। তালিকা ধরে ধরে যদি কোনো কারণে কেউ ঢুকেও পড়ে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা