,

চাকরি হারাচ্ছেন হাথুরু, নতুন কোচ মিকি আর্থার!

news-image

স্পোর্টস ডেস্ক : প্রধান কোচের পদ থেকে চন্ডিকা হাথুরুসিংহেকে এখনও আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করেনি শ্রীলঙ্কা। কিন্তু এরই মধ্যে শোনা যাচ্ছে, পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারকে নিয়োগ দেয়ার প্রক্রিয়া নাকি প্রায় চূড়ান্ত।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন এমন তথ্য। তার দাবি, ১১ ডিসেম্বর থেকে শুরু পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেই হেড কোচের দায়িত্ব পালন করবেন মিকি আর্থার।

সেই ওয়ানডে বিশ্বকাপ থেকেই শোনা যাচ্ছে, হাথুরুসিংহের জায়গায় নতুন একজন কোচ খুঁজছে শ্রীলঙ্কা। সেই তালিকায় ছিল ইংল্যান্ডের সাবেক ব্যাটিং কোচ মার্ক রামপ্রকাশের মতো হাইপ্রোফাইল কোচের নাম।

তবে এখন লঙ্কানরা মনে করছে, আর্থারই হতে পারেন দলের সবচেয়ে যোগ্য প্রশিক্ষক। যেহেতু কদিন আগেও এই আর্থার পাকিস্তানের কোচ ছিলেন, পাকিস্তান সফরে টেস্ট সিরিজে তার অভিজ্ঞতাটা ভালোই কাজে লাগাতে পারবে লঙ্কানরা।

MICKY

শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, ‘আমরা মিকির (আর্থার) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমাদের মনে হচ্ছে, একটা সমঝোতায় পৌঁছাতে পারব।’

এর আগে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মতো দলকে কোচিং করিয়েছেন আর্থার। পাকিস্তানের দায়িত্বে ছিলেন ২০১৬ থেকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। এমন একজন হাইপ্রোফাইল কোচকে পেলে দলের জন্য বেশ ভালো হবে বলেই মনে করছেন ডি সিলভা।

লঙ্কান বোর্ডের প্রধান নির্বাহী বলেন, ‘তিনি পাকিস্তানকে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন। টি-টোয়েন্টিতে তাদের এক নম্বরেও নিয়ে আসেন তিনি। তার বেশ পরিচিতি আছে এবং এই মুহূর্তে তিনিই আমাদের যোগ্য পছন্দ।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর