,

সাকিবকে ছেড়ে দিলো হায়দরাবাদ

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী আইপিএলকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্জাইজিগুলো। এই দল গোছানোরই একটি অংশ হিসেবে কিছু খেলোয়াড়কে রেখে এবং কিছু খেলোয়াড়কে ছেড়ে দিচ্ছে তারা।

সানরাইজার্স হায়দরাবাদ এবার জানিয়ে দিলো, তাদের ছেড়ে দেয়া ক্রিকেটারদের মধ্যে আছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। রিটেইন ক্রিকেটারদের তালিকায় নেই তিনি।

সাকিব যে সামনের আইপিএলে থাকবেন না, সেটা আগেই বোঝা যাচ্ছিল। কেননা ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় বাংলাদেশি অলরাউন্ডারকে সব ধরনের ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

যেহেতু নিষেধাজ্ঞায় আছেন সাকিব, তাই সাকিবকে তাকে ধরে রাখার যৌক্তিকতা দেখেনি সানরাইজার্স হায়দরাবাদ। সাকিব ছাড়াও তারা ছেড়ে দিয়েছে ইউসুফ পাঠান, মার্টিন গাপটিল, দীপক হুডা ও রিকি ভুঁইকে।

আর গত বছরের দল থেকে হায়দরাবাদ ধরে রেখেছে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, রশিদ খান, মোহাম্মদ নবী, জনি বেয়ারস্টো, বিলি স্ট্যানলেকসহ ১৭জন ক্রিকেটারকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর