,

নাসিরনগরের গোর্কণে তিনদিন ব্যাপী ইসলামী মহা-সম্মেলন অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ মোহনপুর আঞ্জুমানে হেফাজতে ইসলাম যুব সংঘের উদ্যোগে আয়োজিত তিনদিন ব্যাপী ৯ম ঐতিহাসিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মাহফিলের শেষ দিনে গোর্কণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে ধর্মপ্রাণ মানুষের ঢল নামে।

মঙ্গলবার,বুধবার ও বৃহস্পতিবার বাদ আছর থেকে শুরু হওয়া এ সম্মেলনে স্থানীয় ওলামায়ে কেরাম ছাড়াও আমন্ত্রিত দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ শান্তির ধর্ম ইসলামের নানান গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। মহতী এই বিশাল আয়োজনে সভাপতিত্ব করেন গোর্কণ মোহনপুর আঞ্জুমানে হেফাজতে ইসলাম যুব সংঘের সভাপতি শেখ জুবায়ের হাসান।

বৃহস্পতিবার সম্মেলনের তৃতীয় ও শেষ দিনে প্রধান অতিথি ছিলেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন মুফাসেরে কুরআন ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবু নগরী। তিনি বলেন ইসলাম একমাত্র শান্তির ধর্ম।কোন ধরণের বিশৃঙ্খলাকে ইসলাম সমর্থন করে না। মুসলমান হিসেবে সকলকে মুহাম্মদ(স.)এর দেখানো ইসলামের সকল বধি-বিধান মেনে চলতে হবে। আর এতে করেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব হবে। এতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর