,

নির্যাতনের শিকার সেই সুমি সৌদি থেকে ফিরলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে নির্যাতনের শিকার বাংলাদেশি গৃহকর্মী সুমি আক্তার (২৬) অবশেষে দেশে ফিরেছেন। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় এয়ার এরাবিয়ার জি৯-৫১৭ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সুমি। একই সঙ্গে সৌদি থেকে দেশে ফিরেছেন নির্যাতিত আরও ৯১ নারী গৃহকর্মী।

সম্প্রতি সৌদি আরবে পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে ফেসবুক লাইভে এসে দেশে ফেরার আকুতি জানান সুমি আক্তার। সুমি ঢাকার আশুলিয়ার চারাবাগ এলাকার নুরুল ইসলামের স্ত্রী। তবে, তার বাবার বাড়ি পঞ্চগড়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুমি আক্তার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর ইমিগ্রেশন পর্ব শেষে তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধিনস্থ প্রতিষ্ঠান ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দায়িত্বে সরাসরি পঞ্চগড়ে পৌঁছে দেয়া হবে।

কল্যাণ বোর্ডের একজন পরিচালক বিমানবন্দরে সুমিকে গ্রহণ করবেন বলে জানা গেছে। সুমির চাওয়া অনুযায়ী তাকে স্বামীর বাড়ির পরিবর্তে তার বাবার বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারি পরিচালক তানভীর আহমেদ।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে সৌদি আরবে গৃহকর্মী হিসেবে যাওয়া সুমি আক্তার তার ফেসবুক লাইভে গিয়ে পাশবিক নির্যাতনের কথা জানিয়ে তাএক সেখান থেকে উদ্ধারের আকুতি জানান।

ভিডিওতে সুমি বলেন, ‘ওরা আমারে মাইরা ফালাইব, আমারে দেশে ফিরাইয়া নিয়া যান। আমি আমার সন্তান ও পরিবারের কাছে ফিরতে চাই। আমাকে আমার পরিবারের কাছে নিয়ে যান। আর কিছু দিন থাকলে আমি মরে যাব।’

সুমির আকুতির ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর তার স্বামী নুরুল ইসলাম রাজধানীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই মধ্যে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসের শ্রম উইং স্থানীয় প্রশাসনের সহযোগীতায় সুমিকে তার গৃহকর্তার কাছ থেকে উদ্ধার করে। তাকে দেশে ফেরানোর জন্য বলা হলে ওই গৃহকর্তা ২২ হাজার রিয়াল দাবি করেন। না দিলে কোনোভাবেই সুমি আক্তারকে ফেরত দিবেন না বলে সাফ জানিয়ে দেন। এরপর এটি আদালত পর্যন্ত গড়ায়।

গত রোববার জেদ্দার শ্রম আদালতে সুমির বিষয়ে শুনানি হয়। এতে তার গৃহকর্তাকে কোনো ধরনের অর্থ পরিশোধ করতে হবে না বলে রায় দেন বিচারক। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব কে এম সালাহ উদ্দিনের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এ তথ্য জানান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা