,

আ’লীগের সম্মেলনে বিএনপিকে ‘দাওয়াত’ প্রসঙ্গে যা বললেন কাদের

news-image

নিউজ ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগের বহুল প্রতীক্ষিত জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশের ঐতিহ্যবাহী সংগঠনটি ২১ তম এই সম্মেলন আগামী ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এই সম্মেলনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতাদের ছাড়া নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। বিএনপিকেও দাওয়াত দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানানো হবে। অন্যান্য সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হবে।

বিদেশিদের আমন্ত্রণ জানানো প্রসঙ্গে তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে বিদেশি অতিথি আসবে, তাই দলীয় সম্মেলনে বিদেশি অতিথি দাওয়াত দেয়া হবে না। তবে কূটনীতিকদের দাওয়াত দেয়া হবে।

অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মেলন কেন্দ্র করে সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে খুব বেশি সংঘর্ষ চোখে পড়েনি। স্বেচ্ছাসেবক লীগ উত্তরের সম্মেলনে যে পরিমাণ লোক হয়েছে জাতীয় সম্মেলনেও তত লোক হয় না। এখানে বসাবসি নিয়ে তরুণদের মধ্যে একটু চেয়ার ছোড়াছুড়ি হয়েছে, এটা সত্য কথা। এ বিষয়ে জড়িতদের খুঁজে বের করতে স্বেচ্ছাসেবক লীগ নেতাদের সিরিয়াসলি নির্দেশনা দেয়া হয়েছে।’

সম্মেলনে কমিটির কলেবর খুব একটা বাড়বে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আসন্ন সম্মেলনের মধ্য দিয়ে কমিটির কলেবর এখন পর্যন্ত বাড়ানোর চিন্তা ভাবনা নেই। সম্পাদকীয় পদ ছাড়া কোনো পদেই বাড়ানোর সম্ভাবনা নাই।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর