,

ব্রাহ্মণবাড়িয়া ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু : কবর থেকে মরদেহ উত্তোলন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগের কারনে ব্রাহ্মণবাড়িয়ার স্কুল শিক্ষিকা নওশীন আহমেদ দিয়ার (২৯) লাশ কবর থেকে তোলা হবে। আদালতের নির্দেশে ইতিমধ্যে তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। তারই ধারাবাহিকতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে
আজ শুক্রবার শেরপুর এলাকার কবরস্থান থেকে দিয়ার লাশ উত্তোলন করা হবে বলে জানা গেছে। সন্তান প্রসব পরবর্তী জটিলতায় ৪ নভেম্বর প্রসূতি নওশীন আহমেদ দিয়া মারা যান।

সূত্র জানায়, দিয়ার মৃত্যুর ঘটনায় বাবা শিহাব উদ্দিন গেন্দু বুধবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ দাখিল করেছেন। আদালত মামলাটি নথিভুক্ত করার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসিকে নির্দেশ দেন। রাতেই পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে। ভুল চিকিৎসার জন্য দায়ী করা হয়েছে পৌর এলাকার মুন্সেফপাড়ায় অবস্থিত খ্রিস্টিয়ান মোমোরিয়াল হাসপাতালের মালিক ডা. ডিউক চৌধুরী, ডা. অরুনেশ্বর পাল অভি ও ডা. মো. শাহাদাত হোসেন রাসেলকে।

অভিযোগে বলা হয়েছে, মুন্সেফপাড়া ক্রিসেন্ট কিন্ডার গার্টেন স্কুলের সহকারি শিক্ষিকা নওশীন আহমেদ দিয়া। গর্ভবতী অবস্থায় গত ৩০ অক্টোবর তিনি খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। সেখানে তার আগাম ডেলিভারির ব্যবস্থা করা হয়। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। কিন্তু পুরোপুরি সুস্থ হওয়ার আগেই দিয়াকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। এরপর হাসপাতালের পাশে স্বামীর বাড়িতে অবস্থান করছিলেন দিয়া।

৪ নভেম্বর ভোরে প্রচন্ড মাথাব্যথা অনুভব করলে দিয়াকে হাসপাতালে নেয়া হয়। তখন হাসপাতালের পরিচালক ডা. ডিউক চৌধুরীসহ ডা. অরুনেশ্বর পাল অভি, ডা. মো. শাহাদাত হোসেন রাসেল ভুল ইনজেকশন ও ওষুধ প্রয়োগ করেন। তখন দিয়া অচেতন হয়ে যান।

স্বজনরা মেডিসিনের অভিজ্ঞ চিকিৎসক আনার জন্য বললেও কথা শোনেননি চিকিৎসকরা। এক পর্যায়ে দিয়ার মৃত্যু হলেও বেলা একটার দিকে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে ঢাকা নিয়ে যেতে বলা হয়। তখন অ্যাম্বুলেন্সে করে বেলা সাড়ে চারটায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে পৌঁছলে সেখানে চিকিৎসকরা জানান, কয়েকঘন্টা আগেই নওশীন আহমেদ দিয়া মারা গেছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, আদালতের নির্দেশে থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। একই সাথে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। কবর থেকে লাশ উত্তেলনের কাজ চলছে ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর