সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবার ট্রেন দুর্ঘটনা : তদন্ত কমিটি অনেকের দোষ পেয়েছে

news-image

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষে ১৬ জনের প্রাণহানির ঘটনায় বহিষ্কার হওয়া তিনজনসহ অনেকের দোষ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। বহিষ্কার হওয়া তিনজন হলেন তূর্ণা নিশিতা ট্রেনের লোকো মাস্টার (এলএম) তাছের উদ্দিন, সহকারী লোকো মাস্টার (এএলএম) অপু দে এবং গার্ড আবদুর রহমান।

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে গঠিত তদন্ত কমিটিতে এই তিনজনসহ আরও বেশ কয়েকজনকে দোষী করা হচ্ছে। সেই সঙ্গে তদন্তে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণসহ নানা বিষয় উঠে আসছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এছাড়াও শুক্রবার কিংবা শনিবারের মধ্যে যাচাই-বাছাই শেষে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করবে বলেও জানা গেছে।

চট্টগ্রাম বিভাগীয় তদন্ত কমিটির আহবায়ক ও বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ‘তদন্তের স্বার্থে আমরা যা যা প্রয়োজন ছিল সকল তথ্য-উপাত্ত ও দোষীদের কাছ থেকে বক্তব্য নিয়েছি। প্রাথমিকভাবে দুর্ঘটনায় প্রায় ৩৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার বিষয়টি তদন্তে উঠে এসেছে। সেই সঙ্গে ইতোমধ্যে বহিষ্কার হওয়া তিনজনসহ আরও অনেককে তদন্তে দোষী করা হচ্ছে। তদন্ত পরিবেদন প্রায় চূড়ান্ত। খুব শিগগির তদন্ত প্রতিবেদন প্রদান করা হবে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। প্রতিবেদনে সবকিছু উল্লেখ করা হবে।’

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন বলেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন পাব বলে আমরা আশা করছি। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যাচাই-বাছাই করে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে তদন্ত প্রতিবেদন তৈরি করা হচ্ছে।’

প্রসঙ্গত, গত সোমবার ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী তুর্ণা নিশীথার সঙ্গে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করা উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে ১৬ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় আহত হন শতাধিক। যাদের মধ্যে এখনো অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করে রেলওয়ে।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস