বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণের দায়িত্ব গ্রহণ

news-image

নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে নবীনগর পৌরসভা মেয়রের অফিস কক্ষে উপস্থিত সকল কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ সকলের উপস্থিতিতে নবনির্বাচিত মেয়র শিবশংকর দাস দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব নেওয়ার পর মেয়র বলেন, আমি এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করে যাব। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। তিনি বলেন আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে এক সাথে কাজ করে যাব । এ সময় আরো উপস্থিত ছিলেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদি হাসান, অফিসার ইনচার্জ রনোজিত রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন পৌরসভার সচিব বজলুুর রহমান। এ সময় কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু