,

আমিনুল ইসলাম বিপ্লব আবারও ইনজুরিতে

news-image

স্পোর্টস ডেস্ক : ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করা আমিনুল ইসলাম বিপ্লব ইনজুরিতে আক্রান্ত। বুধবার ইমার্জিং এশিয়া কাপের প্রথম ম্যাচে ডান-হাতের মধ্যমা ও অনামিকার মধ্যভাগ থেকে হাতের তালুতে আবার চোট পেয়েছেন আমিনুল।

ক্ষতস্থানে দুটি সেলাই দেয়া হয়েছে। চোট কাটিয়ে খেলায় ফিরতে কমপক্ষে ১০ দিন তাকে মাঠের বাইরে থাকতে হবে ২০ বছর বয়সী এ লেগ স্পিনারকে। এই চোটের কারণে ইমার্জিং এশিয়া কাপে তার আর খেলা হচ্ছে না।

আমিনুলের চোট নিয়ে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, আমিনুল ডান-হাতের দুই আঙুলের মাঝখানে ব্যথা পেয়েছে। ফেটে গেছে। দুটি সেলাই পড়েছে। ১০ দিন মাঠের বাইরে থাকতে হবে। টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না তার।

আট দলের অংশগ্রহণে বৃহস্পতিবার দেশের চার ভেন্যুতে শুরু হয়েছে ইমার্জিং এশিয়া কাপ। বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ১৬৪ রান করে হংকং। জবাবে এক উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে দেশের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষিক্ত ম্যাচে চোট পেয়েছিলেন আমিনুল ইসলাম। তখন বাঁ-হাতের তালুতে তিনটি সেলাই দিতে হয়েছিল। ওই সিরিজে তার আর খেলা হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর