,

আমাদের নতজানু পররাষ্ট্র নীতি : ভিপি নুর

news-image

নিউজ ডেস্ক : পেঁয়াজের বাজার লাগামহীন। গ্যাসের দাম বাড়ে, বিদ্যুতের দাম বাড়ে! আমরা দেখি আর হায়-হুতাশ করি। ডাকসু ভিপি নুরুল হক নুর সম্প্রতি পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, ৪০ টাকার পেঁয়াজ এখন ১৮০ টাকা। ৫০০ টাকাও হতে পারে অবাক হওয়ার কিছু নেই। এখানে পেঁয়াজের দাম বা চালের দাম যদি বাড়ে, সেক্ষেত্রে সরকারের যদি উদাহারণ দেয়া হয়, তবে সরকার যদি কমাতে পারে তবে কমাবে। এখানে সাধারণ জনগণের কিছু করার নেই। বিশ্ববাজারে তেলের দাম যদি কমে তবে বাংলাদেশে তেলের দাম বাড়ে।

ভারতে আমার দেখেছি যে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যদি বাড়ে, তবে সাধারণ জনগন রাস্তায় নামে প্রতিবাদ করে। কিন্তু আমাদের এখানে এরকম প্রতিবাদ দেখিনা। সেখানে তো সরকার চাপিয়ে দেবেই। সরকার যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে তবে তাদের তো আর জবাবদিহি করা লাগছে না। সেক্ষেত্রে সরকার কোন চাপ মনে করে না। কারণ যেখানে দুর্গাপূজার সময় সরকার ভারতে ৫০০ টন ইলিশ উপহার হিসেবে পাঠায়। যেখানে আমরা বেশি দামের কারণে ইলিশ খেতে পারিনা। আর পরের দিনই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। তারা আমাদের অকৃত্তিম বন্ধু। আমরা নতজানু বন্ধুদের কাছে শুকরিয়া আদায় করি।

চড় দিলেও চড় খেয়ে হজম করি আমরা। আমরা বলতে পারিনা যে, কেন তোমরা নির্দিষ্ট টাইম ছাড়া আগে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলা। আমরা বলি যে, তরকারিতে পেঁয়াজ খাব না। এই হচ্ছে আমাদের নতজানু পররাষ্ট্র নীতি। বন্ধুদের প্রতি এই হচ্ছে আমাদের নতজানু নীতি। যেখানে আমরা প্রতিবাদ করতে পারিনা।

https://www.facebook.com/vpducsu/videos/440288603290147/?t=0

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর