,

পাকিস্তানে ১০ বছর পর টেস্ট ফিরছে

news-image

স্পোর্টস ডেস্ক : ডিসেম্বর মাসে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও করাচিতে দুটি টেস্ট খেলবে শ্রীলংকা ক্রিকেট দল। বৃহস্পতিবার পাকিস্তানের মাঠে টেস্ট খেলার বিষয়টি চূড়ান্ত করে শ্রীলংকা ক্রিকেট বোর্ড।

বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডিরেক্টর জাকির খান বলেছেন, পাক ক্রিকেটের জন্য দারুণ খবর। শ্রীলংকা ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। শ্রীলংকা বোর্ডের কাছে আমরা কৃতজ্ঞ।

পাকিস্তানের মাঠে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখছে শ্রীলংকা বোর্ড।

এ ব্যাপারে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের পক্ষে অ্যাশলে ডি সিলভা বলেছেন, এর আগেও সিরিজ নিয়ে কথা হয়েছিল। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত ছিলাম। অবশেষে দল পাঠানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। অবশ্য আমি মনে করি, সব ক্রিকেট খেলিয়ে দেশেরই ঘরের মাঠে ম্যাচ আয়োজন করার অনুমতি পাওয়া উচিত। পাক সফরে যাওয়ার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট রয়েছে।

২০০৯ সালের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে শ্রীলংকা টিম বাসের ওপর জঙ্গিহানা হয়েছিল। বেশ কয়েকজন শ্রীলংকান ক্রিকেটার আহত হন। তারপর থেকে টেস্ট খেলুড়ে দলগুলো পাকিস্তান সফরে যেতে আগ্রহ দেখাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর