,

এমপি হারুন খালেদা জিয়ার মুক্তিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তি ও সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সুযোগ নিয়ে তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বিএনপির সংসদ সদস্য বলেন, গত সংসদ অধিবেশনের পর, সরকারের অনুমতি নিয়ে আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে পিজি হাসপাতালে গিয়েছিলাম। সত্যিকার অর্থে ওনার শারীরিক অবস্থা খুব খারাপ। তিনি (খালেদা জিয়া) বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী। উনি দীর্ঘদিন বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন। দেশের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমি সংসদ নেতাকে বিনীতভাবে অনুরোধ করব- অন্তত পক্ষে ওনার চিকিৎসার জন্য জামিনে মুক্তি দিন। ওনার সুচিকিৎসার ব্যবস্থা করুন।

হারুনুর রশীদ বলেন, ওনার (খালেদা) বয়স হয়েছে। ওনি চলাফেরা করতে পারেন না। আমরা বিরোধী দলের সংসদ সদস্যরা যোগদান করেছি। এই সংসদে অন্তত পক্ষে বাস্তব বিষয়গুলো তুলে ধরছি। মাননীয় সংসদ নেতার কাছে বিষয়টি দৃষ্টিতে নিয়ে এসে, আমি অনুরোধ করব খালেদা জিয়ার বিষয়টি বিবেচনার জন্য। আমরা আশা করবো দ্রুতই তিনি মুক্তি পাবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর