,

ইসরাইলি হামলায় ঘুমন্ত পরিবারে নারী-শিশুসহ নিহত ৮

news-image

নিউজ ডেস্ক : গাজায় ইসরাইলি হানাদার বাহিনীর হামলায় একটি পরিবারের আট সদস্য নিহত হয়েছেন।

উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আবু মালহাউস পরিবারের নিহত আট সদস্যের মধ্যে পাঁচটি শিশু ও দুই নারী রয়েছেন।

উত্তর গাজার ডের আল-বালাহে ইসরাইলি বিমান হামলায় এই বর্বর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে এমন তথ্য জানা গেছে।

ইহুদিবাদী ইসরাইলি বিমান যখন তাদের বাড়িতে বোমা নিক্ষেপ করে, তখন সবাই ঘুমিয়েছিলেন।

তিনদিনের সংঘাতে গাজায় ইসলামিক জিহাদের এক শীর্ষ কমান্ডারসহ ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন চারশতাধিক।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো দখলদার রাষ্ট্রটিতে ৪০০ রকেট নিক্ষেপ করেছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ৯০ শতাংশ রকেট প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।

এদিকে মিসরের মধ্যস্থতায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদ ও ইসরাইল একটি অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে।

এতে গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর লড়াইয়ের অবসান ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সাড়ে ৫টা থেকে অস্ত্রবিরতি কার্যকর করা হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর রেডিও বলছে, নিহত পরিবারটির প্রধান ফিলিস্তিনি রকেট কমান্ডার ছিলেন। তবে অবৈধ রাষ্ট্রটির এ দাবি নিরপেক্ষভাবে কেউ নিশ্চিত করতে পারেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর