,

আমরা চাই বিএনপি শক্তিশালী হোক, বললেন তথ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিএনপি শক্ত অবস্থানে থাকুক এমনটি চান আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপির অস্তিত্ব সংকটের কারণে অনেক নেতা আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। আমরা চাই বিএনপি শক্তিশালী হোক।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’ স্মরণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, একটা দেশে বিরোধী দল থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু একটা শক্তিশালী দলের সঙ্গে লড়তে গেলে আর একটি শক্তিশালী দল প্রয়োজন। বর্তমানে বিএনপি নেতাদের যে অবস্থা, তাতে মনে হচ্ছে দলটি একটা সময় অস্তিত্ব সংকটে পড়বে। এজন্য আমরা চাই বিএনপি শক্তিশালী হোক।

রাজনীতিতে বিএনপির পিছুটানের কারণ হিসেবে মন্ত্রী বলেন, জনগণের ওপর পেট্রলবোমা হামলা, জিম্মি করা, দুর্নীতি করার যে রাজনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিল এর জন্যই বিএনপির এই অবস্থা। বিএনপি’র কোনো নেতা তাদের নিজের মতামত প্রকাশ করতে পারে না। নিজের কোনো সিদ্ধান্ত দিতে পারে না। তাদের সব সিদ্ধান্ত আসে সমুদ্রের ওপার থেকে এজন্যই বিএনপি আজকে হতাশ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এবাদুল করিম বুলবুল এমপি, কামাল মাহমুদ, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক অতিরিক্ত সচিব মনিরুজ্জামান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর