,

এবার আর্জেন্টিনায় সু চি’র বিরুদ্ধে মামলা

news-image

অনলাইন ডেস্ক : রোহিঙ্গাদের দমন-নিপীড়নের অভিযোগে এবার নোবেলজয়ী মিয়ানমারের স্টেট কাউন্সিল অং সান সু চি’র বিরুদ্ধে মামলা হয়েছে। রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগ উঠার পর এই প্রথম কোনো আইনি পদক্ষেপের মুখোমুখি হলেন তিনি।

দ্য গার্ডিয়ানের খবর, বুধবার আর্জেন্টিনায় এই মামলা দায়ের করে রোহিঙ্গা ও লাতিন আমেরিকান কিছু মানবাধিকার সংগঠন। মামলায় সু চি ছাড়াও দেশটির সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

‘ইউনিভার্সাল জুরিসডিকশন’ বা ‘বৈশ্বিক বিচার-দায়বদ্ধতার’ আওতায় দায়ের করা মামলায় রোহিঙ্গাদের ওপর যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলে বলা হয়, এ ধরনের নৃশংস অপরাধ কেবল এক জাতির প্রতি হয়নি, (বিচার না হলে) এটা যে কোথাও হতে পারে।
মামলার বাদীপক্ষের আইনজীবী তোমাস ওহেয়া বলেন, এই মামলায় অপরাধী ও তাদের সহযোগীদের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে এবং গণহত্যার সব তথ্য প্রকাশের দাবি করা হয়েছে। আমরা আর্জেন্টিনায় এই মামলা করলাম, কারণ এভাবে মামলা দায়েরের সুযোগ আর কোথাও পাবো না।

এর আগে, গত সোমবার রোহিঙ্গা গণহত্যার অভিযোগে ‘ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস’-এ (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। পরে তাদের সেই মামলায় সমর্থন জানিয়েছে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন কানাডা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর