,

৪৮ ঘণ্টায় ৩২ ফিলিস্তিনি নিহত

news-image

ইসরায়েলের হামলায় গাজা শহরে ফিলিস্তিনের ইসলামিক জিহাদের এক নেতা নিহত হওয়ার পর উপত্যকায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। তারপর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

মঙ্গলবার সকালে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের ইসলামিক জিহাদের নেতা বাহা আবু আল-আতা ও তার স্ত্রী নিহত হওয়ার পর গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি গ্রুপের সদস্যরা ইসরায়েলে রকেট হামলা করে। তারপর ইসরায়েলের পাল্টা হামলা শুরু করলে এই হতাহতের ঘটনা ঘটে।

স্বাস্থ্য কর্মকর্তা ও গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে, ফিলিস্তিনের রকেট হামলার জবাবে আকাশপথে ডজন খানেক হামলা করে ইসরায়েল। এদিকে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার দামেস্কে অবসস্থিত ইসলামিক জিহাদের কর্মকর্তা আকরাম আল-আজৌরির বাড়িতেও ইসরায়েল হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর
আজ বৃহস্পতিবার গাঁজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। তারা সবাই বেসামরিক নাগরিক। হাসপাতাল কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দরা বলছেন, সর্বশেষ ছয়জনসহ গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৩২ জন নিহত হলেন।

বৃহস্পতিবারের ভোরের কিছুক্ষণ আগে গাজা উপত্যকরা দেইর আল-বালাহতের চালানো এই হামলা নিয়ে ইসরায়েলের সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি। তবে ওই হামলায় ফিলিস্তিনের আরও অন্তত ১২ জন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।

বুধবার, ১৩ নভেম্বর
বুধবার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের কমান্ডার নিহত হওয়ার পর মিসরের মধ্যস্থতা করতে আসে। তারা ফিলিস্তিনকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। ইসলামিক জিহাদ বলে, যদি এটা না মানা হয় তাহলে তারা আন্তঃসীমান্তে ব্যাপক হামলা চালাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর