,

খালেদা জিয়া জামিন পেলে বিদেশ যাবেন : সেলিমা ইসলাম

news-image

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসকরা নিয়মিত আসলেও বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তার বোন বেগম সেলিমা ইসলাম। জামিন পেলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া হবে বলেও জানান তিনি।

বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল বিএসএমএমইউ হাসপাতালের কেবিনে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেলিমা ইসলাম।

খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে সেলিমা ইসলাম বলেন, ‘তার শরীর ভালো না, হাতের আঙুলগুলো বেঁকে গেছে। পায়ের আঙুলও বেঁকে গেছে প্রায়। অসম্ভব ব্যথা অনুভব করছে। উঠে দাঁড়াতে পারছে না, সোজা হয়ে বসতে পারছে না এই অবস্থা তার। তার উন্নত চিকিৎসা দরকার।’

খালেদা জিয়ার বড় বোন বলেন, ‘চিকিৎসকরা নিয়মিত আসছেন। কিন্তু তার চিকিৎসার কোনো উন্নতি হয়নি। হাত-পা বেঁকে যাচ্ছে হাতের আঙুলগুলো দিয়ে সে নিজে তুলে খেতে পারছেন না, চলাফেরা করতে পারছেন না উঠে দাঁড়াতে পারছেন না।সোজা হয়ে তিনি বুঝতে পারেন না এরকম অবস্থা তার।’

এক প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, ‘যদি তার জামিন হয় নিশ্চয় তিনি বিদেশে যাবেন। আমরা তো চাচ্ছি তাকে বিদেশে পাঠাতে। কারণ তার যে অবস্থা হয়েছে, উঠে দাঁড়াতে পারছেন না, সে নিজে হাতে তুলে খেতে পারে না।’

বেগম সেলিমা ইসলামসহ পরিবারের কয়েকজন দুপুর সোয়া ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আসেন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে। প্রায় ঘণ্টাখানেক তারা সেখানে অবস্থান করেন।

স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দারসহ পরিবারের পাঁচজন সদস্য। এ সময় বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদারও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর