,

ব্যবসায়ীর স্ত্রীকে ‘ভাগিয়ে নিয়ে’ বিয়ে নিয়ে মেয়র যা বললেন

news-image

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলামের বিরুদ্ধে এক ব্যবসায়ীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার খবর কয়েক দিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছে। সেই বিষয়ে কথা বলতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উল্লাপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন তিনি।

সংবাদ সম্মেলনে মেয়র জানান, তিনি উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা গুশানারা পারভীন পান্নাকে ভাগিয়ে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে বিয়ে করেননি। উভয় পরিবারের সম্মতিক্রমেই বিয়ে করেছেন।

ওই সংবাদ সম্মেলনে পৌরসভার আটজন কাউন্সিলর, পৌর আওয়ামী লীগের নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। তারাও প্রচারিত সংবাদগুলোকে মিথ্যা ও অসত্য বলে দাবি করে তীব্র নিন্দা জানান।

সংবাদ সম্মেলনে এ সময় মেয়র এস এম নজরুল কিছু কাগজপত্র উপস্থাপন করেন। সেখানে দেখা যায়, তার প্রথম স্ত্রী জেসমিন জয়ার সঙ্গে ২০১৭ সালের ১০ নভেম্বর তালাকের মাধ্যমে বিয়ে বিচ্ছেদ হয়। অপরদিকে স্বামী শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন জানিয়ে ২০১৬ সালের ২৭ জুলাই স্বামী রুমান সাইদ রাজনকে লিগ্যাল নোটিশ প্রদান করেন গুলশানারা পারভীন পান্না। এরপর ২০১৮ সালের ২ এপ্রিল অ্যাডভোকেট শামছুল আলমের মাধ্যমে পান্নার গ্রামের বাড়ি উপজেলার বেতুয়া গ্রামে উভয়ের সম্মতিতে রাজনের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়।

সংবাদ সম্মেলনে মেয়র জানান, ২০১৮ সালের ১৮ আগস্টে তার ও পান্নার পরিবারের যৌথ সিদ্ধান্তে ১০ লাখ টাকা দেনমোহরে এক অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় বিয়ে হয়। বিয়েতে পান্নার বাবা গোলাপ হোসেন, মা জাকিয়া সুলতানা ও তার পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিয়েতে মেয়র নজরুল ইসলামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তারা বাবা মো. চাঁদ আলী সরকার, মা তারা ভানুসহ পৌর শহরের রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

ইতিমধ্যে প্রথম স্ত্রী জেসমিন জয়ারও দ্বিতীয় বিয়ে হয়ে গেছে বলেও জানান মেয়র। এরপরও কেন আমার বিরুদ্ধে চরিত্রহরণসহ নানা নোংরা সংবাদ প্রকাশ করা হচ্ছে, প্রশ্ন করেন তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা