,

আবরার হত্যাকাণ্ডে ১১ জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত

news-image

নিউজ ডেস্ক : বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড ২৫ জনকে আসামি করে মামলার চার্জশিট চূড়ান্ত করেছে পুলিশ। তাদের মধ্যে ১১ জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসি পরিচালক মনিরুল ইসলাম বলেন, আবরারকে শিবির সন্দেহে হত্যা একক কারণ নয়। ভয়ের রাজত্ব কায়েম করাও আসামিদের উদ্দেশ্য ছিল। আসামিদের মধ্যে ৮ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেতন হলে এমন ঘটনা ঘটতো না বলেও জানান তিনি।

মনিরুল ইসলাম আরও বলেন, এমন ঘটনা সংশ্লিষ্টদের ব্যর্থতা। যেভাবে চার্জশিট প্রস্তুত করা হয়েছে তাতে সবার সাজা নিশ্চিত বলে আশা প্রকাশ করেন তিনি।
এজাহারভুক্তদের মধ্যে গ্রেফতার করা হয়েছে ১৬ জনকে। সব মিলিয়ে ২১ জন কারাগারে আছেন। চার্জশিটে বাদীসহ ৩২ জনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। সাক্ষীদের মধ্যে বুয়েটের শিক্ষক, শেরে-বাংলা হলের প্রভোস্ট, চিকিৎসক এবং নিরাপত্তাকর্মীও আছেন।

বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর