,

কর দিতে সক্ষম দেশে ১ কোটি মানুষ : তথ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : আমাদের মাথাপিছু আয় যেখানে তিনগুণ বেড়েছে, জিডিপি ৪ গুণ বেড়েছে সেখানে করদাতা আশানুরূপ বাড়েনি। আমি মনে করি দেশের ১ কোটি মানুষ কর দিতে সক্ষম। কর দেওয়াকে দায়িত্ব মনে করতে হবে।

বুধবার (১৩ নভেম্বর) জিইসি কনভেনশন সেন্টারে সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের মাথাপিছু জমি কম, জনসংখ্যার ঘনত্ব বেশি। কৃষি জমি কমছে। তারপরও দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা মিঠাপানির মাছ ও সবজি উৎপাদনে চতুর্থ, আলু উৎপাদনে সপ্তম।

বাংলাদেশ টেকসই হবে কিনা পাকিস্তানিদের কাছে সংশয় ছিল। এখন পাকিস্তানের টেলিভিশনে বুদ্ধিজীবীরা আক্ষেপ করে বলেন- তাদের বাংলাদেশের মতো বানিয়ে দিতে। আমাদের রিজার্ভ ৩২-৩৩ বিলিয়ন ডলার। আমরা মানব উন্নয়ন সূচকে ভারত পাকিস্তানকে অতিক্রম করেছি।

বঙ্গবন্ধু কন্যা বিশ্বাস করেন রাষ্ট্রীয় জীবনে স্বপ্ন থাকতে হয়। আমরা স্বপ্নের ঠিকানা অতিক্রম করতে চাই। এর জন্য আমাদের কর দিতে হবে।

জিডিপিতে করের অবদান ১০ শতাংশ, যা নেপালের চেয়ে কম। করদাতা সম্মাননা মানুষকে কর দিতে উৎসাহিত করছে। এটি উপজেলা পর্যায়েও নিয়ে যেতে হবে, ছড়িয়ে দিতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় দেশ গড়তে হবে।

অনেক সময় করদাতাদের নিয়ে ঘাঁটাঘাঁটি করা হয়। যারা করের আওতার বাইরে তাদের কর দিতে উদ্বুদ্ধ করতে হবে। সবাই কর দিলে ২০৪১ সালের আগেই আমাদের দেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাবে।

কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক, কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য আবু দাউদ, কর কমিশনার ইকবাল হোসেন, মাহবুবুর রহমান, কর আপিল অঞ্চলের কমিশনার হেলাল উদ্দিন সিকদার, ব্যারিস্টার মুনতাসির বিল্লাহ ফারুকী প্রমুখ।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, দেশে প্রচুর অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। পদ্মা সেতু, টানেল, অর্থনৈতিক জোন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অনেক মেগা প্রকল্প হচ্ছে দেশে। এগুলো বাস্তবায়িত হলে দেশের চেহারা পাল্টে যাবে। দেশের মানুষ কর দিচ্ছেন বলে এটা সম্ভব হচ্ছে।

তিনি বলেন, ভ্যাট ট্যাক্সের নামে ব্যবসায়ীদের হয়রানি করা যাবে না। চট্টগ্রামে আধুনিক কর ভবনের যে দাবি উঠেছে তা অত্যন্ত যুক্তিযুক্ত।

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি জামাল উদ্দিন চট্টগ্রামে কর ভবন নির্মাণের দাবি জানান।

অনুষ্ঠানে ৩৮ জন সেরা করদাতাকে সম্মাননা দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা