,

ইডেনে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন অমিত শাহও

news-image

স্পোর্টস ডেস্ক : নিজেদের ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে সম্ভাব্য সব চেষ্টাই করে যাচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে হতে যাওয়ার সে ম্যাচে উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। এরই মাঝে খবর এলো ২২ নভেম্বরের সেই ম্যাচে শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত থাকবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। নরেন্দ্র মোদিকে দেয়া আমন্ত্রণের ব্যাপারে এখনও সবুজ সংকেত পায়নি সিএবি। তবে শেখ হাসিনা ও মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অমিত শাহের উপস্থিতির ব্যাপারে নিশ্চিত হতে পেরেছে তারা।

২২ নভেম্বর থেকে শুরু এই টেস্টটি ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করবেন শেখ হাসিনা এবং মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সচিব অভিষেক ডালমিয়া এই খবরটি নিশ্চিত করেছেন। ঘণ্টা বাজিয়ে খেলার উদ্বোধন করা ইডেন গার্ডেনসের ক্রিকেট ঐতিহ্য। শুধু এই আয়োজনই নয়, ইডেনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক টেস্টটিকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজনের প্রস্তুতি নিয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এর ম্যাচের জন্য আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে আছেন ভারতের কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথ আনন্দ, টেনিস তারকা সানিয়া মির্জা, ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়ন পি ভি সিন্ধু, ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা মেরি কম এবং ভারতের একমাত্র অলিম্পিক সোনাজয়ী অভিনব বিন্দ্রা। কিংবদন্তি ক্রিকেটার ও এক সময়ের সতীর্থ শচীন টেন্ডুলকারকেও এই টেস্টে রাখার চেষ্টা করছেন সৌরভ।

এছাড়া দিবারাত্রির সে ম্যাচের আয়োজনকে আরও বর্ণাঢ্য ও স্মরণীয় করে রাখতে ইডেন টেস্টের প্রথমদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রাজকীয় মধ্যাহ্নভোজ আয়োজন করতে যাচ্ছে সিএবি। ম্যাচের প্রথমদিন টসের আগে থেকে শুরু করে কয়েক ঘণ্টা ইডেনে উপস্থিত থাকার কথা রয়েছে শেখ হাসিনার। আর এ সময়ের মাঝেই প্রায় ৫০ পদের রাজকীয় মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হবে তার জন্য।

কী থাকবে সেই মধ্যাহ্নভোজে? ভারতীয় দৈনিক এই সময়ের প্রতিবেদন মতে, গঙ্গার ইলিশ, পাবদা সর্ষে, ভেটকি পাতুরি, ডাব চিংড়ি- মাছের এই পদগুলো ছাড়াও দুই বাংলার প্রথামাফিক সবরকম জনপ্রিয় পদই থাকবে অতিথি আপ্যায়নে। যার মধ্যে থাকছে শুক্তো, আলু পোস্ত, ফুলকপির রোস্ট, ছানার ডালনাসহ অন্তত ৫০’র বেশি পদ।

এছাড়া ভাত, রুটি, পোলাও, পায়েস, চাটনির মতো পদগুলি তো থাকছেই। যেসব অতিথির মাছ পছন্দ নয়, তাদের জন্য থাকবে মুরগি ও খাসির হরেকরকম পদ। মঙ্গলবার সিএবি কর্তাদের সঙ্গে এ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে শহরের এক পাঁচ তারকা হোটেলের। মধ্যাহ্নভোজের চূড়ান্ত মেন্যু অবশ্য ঠিক করবেন বিসিসিআইয়ের নতুন সভাপতি ও সিএবির সাবেক প্রধান সৌরভ গাঙ্গুলি।

শুধু মধ্যাহ্নভোজ দিয়েই থামছে না শেখ হাসিনাকে আপ্যায়নের আয়োজন। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উপহার দেয়ার জন্য আন্তর্জাতিক মানের বিশেষ পোশাক প্রস্তুতকারককে দিয়ে ডিজাইনার শাড়ি ও শাল বানাচ্ছে সিএবি। এছাড়া বাংলার ঐতিহ্য মেনে রাজ্য সরকারের পক্ষ থেকেও দেওয়া হবে বিশ্ব বাংলার নানা উপহার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর