,

কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ১৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার বিকালে জম্মু-কাশ্মীরের দোদা শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

কমপক্ষে ২০ জন যাত্রী নিয়ে বাসটি বাটোর-কিস্তোয়ার জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল। ডোডা শহরের কাছে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে পড়ে যায়।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত হচ্ছে। তুষারপাতের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। এর আগে গত ৭ নভেম্বর জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার লাংগেট এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে দুই জওয়ান নিহত হয়।

গত কয়েকদিন ধরেই তুষারপাতের কারণে কাশ্মীরের বিভিন্ন রাস্তায় বরফ জমে আছে। ফলে এসব রাস্তায় খুব সাবধানে গাড়ি চলাচল করছে। চলতি সপ্তাহে তুষারপাতের কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর