,

কানাডায় বাড়ি উপজেলা আ.লীগ নেতার, কোটি টাকার সম্পত্তি!

news-image

ডেস্ক রিপোর্ট : সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা) আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের পর এবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা হয়েছে। গত সোমবার (১১ নভেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের মুক্তিযোদ্ধার সন্তান এমদাদ নূর দুদকের প্রধান কার্যালয়ে এ অভিযোগ জমা দেন।

অভিযোগে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খা ও সাধারণ সম্পাদক অমল করের বিরুদ্ধে বিতর্কিত ও দুর্নীতি মূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়।

অভিযোগে বলা হয়, ২০১৫ সালে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ লাভের পর থেকে দলীয় পদবী ও ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন অমল কর। হঠাৎ করে তিনি আঙুল ফুলে কলাগাছ বনে গেছেন। অমল কর ২০০৮-২০১৫ সাল পর্যন্ত তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থাকাকালে এবং ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকাকালে সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী সৃষ্টি করে ব্যাপক চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহার করে বিশাল সম্পত্তির মালিক হয়েছেন।

তিনি অবৈধ পথে উপার্জিত টাকায় সুনামগঞ্জ সদর উপজেলার বাঁধনপাড়া এলাকায় বহুতল বিশিষ্ট ভবনের মালিক হয়েছেন। যার বাজার মূল্য ৮ কোটি টাকা। অমল কর কানাডাতেও বাড়ি ক্রয় করেছেন। তিনি তার অবৈধ অর্থ কানাডাতে স্থানান্তর করেছেন। তার স্ত্রী ও সন্তান বর্তমানে কানাডাতে অবস্থান করছেন। তাছাড়া তিনি গত অক্টোবর মাস কানাডাতে পরিবারের সঙ্গে অবস্থান করেছেন।

অভিযোগে আরও বলা হয়, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমর করের দেশ-বিদেশের অনেক ব্যাংকে কোটি কোটি টাকা জমা রয়েছে।

দুদকে অভিযোগকারী মুক্তিযোদ্ধার সন্তান এমদাদ নূর বলেন, অমল কর সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে দলীয় ক্ষমতার অপব্যবহার করে বালু, পাথর, কয়লাঘাট, চুনাপাথর ঘাট, হাট-বাজার অফিসসহ বিভিন্ন উৎসে চাঁদা আদায় করে বিত্তশালী হয়েছেন এবং বিলাসী জীবন-যাপন করছেন। অতিরিক্ত টাকা হাতে আসায় তিনি বিভিন্ন দেশে ঘুরে বেড়ান। কানাডায় বাড়ি করে পরিবারকে ওই জায়গায় স্যাটেল করেছেন।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর বলেন, আমি ভ্রমণ প্রিয় মানুষ। আমি বিভিন্ন সময় ভারত, কানাডা, সিঙ্গাপুর ঘুরতে যাই। আমার কয়লার ব্যবসা রয়েছে। আমি সৎ পথে ব্যবসা করি এবং সেই টাকায় বিদেশে ঘুরতে যাই। আমার কোনো কানাডায় বাড়ি নেই। আমার পরিবার আমার সঙ্গে সুনামগঞ্জে রয়েছে।

তিনি আরও বলেন, সামনে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে কিছু দলের বিরোধী লোকেরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে যাচ্ছে। তারা এক সময় জামায়াত-বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিল। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা