,

ইন্দোনেশিয়ায় ‘আত্মঘাতী’ বোমা হামলা পুলিশ সদরদপ্তরের সামনে

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার মেদান শহরে অবস্থিত পুলিশ সদরদপ্তরের সামনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন হামলাকারী নিহত ও কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে উত্তর সুমাত্রা পুলিশের মুখপাত্র তাতান দিরসা আতমাজা জানিয়েছেন, আজ বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। হামলায় সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন।

ইন্দোনেশিয়া জাতীয় পুলিশের মুখপাত্র ডেডি পরাসেতো বলেন, সাধারণ মানুষ পুলিশি ছাড়পত্রের জন্য যেখোনে অপেক্ষা করেন তার পাশে পার্কিং এলাকায় হামলাটি করা হয়।

ইন্দোনেশিয়ার কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রদর্শিত ফুটেজে হামলার পর পুলিশ সদরদপ্তরের আশপাশের ভবনগুলো থেকে লোকজনকে ছুটে বের হতে দেখা গেছে।

সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ায় আত্মঘাতী হামলার সংখ্যা বেড়েই চলেছে। দেশটির সাবেক নিরাপত্তা মন্ত্রীর ওপর হামলার এক মাসের মাথায় এ হামলাটি ঘটলো।

পৃথিবীর সবচেয়ে মুসলিম বসবাসকারী দেশ ইন্দোনেশিয়ায় জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। আইএস অনুপ্রাণিত জামা আনশারুত দৌলাহ (জেএডি) পুলিশকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। গত মাসে দেশটির সাবেক নিরাপত্তা মন্ত্রী উইরান্তো ছুরিকাঘাতের শিকার হন যার পেছনে এই জঙ্গিগোষ্ঠীকে দায়ী করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড