,

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার যাত্রাপুর চাপরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের দাবি, সাদ্দাম ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। তিনি জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বেপারীপাড়া এলাকার কাঙ্গাল মিয়ার ছেলে। এ ঘটনায় তিন ডাকাতকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার এলাকার শামছুল হকের ছেলে আকাশ মিয়া (২৭), সরাইল উপজেলার নাথপাড়া এলাকার কাশেম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৫) ও উচালিয়াপাড়া এলাকার আমির হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (২৫)।
পুলিশের ভাষ্য মতে, জেলা গোয়েন্দা পুলিশ, আশুগঞ্জ থানা পুলিশ ও সদর মডেল থানা পুলিশের সমন্বয়ে পুলিশের একটি দল ডাকাত দল ধরার জন্য যাত্রাপুর এলাকার চাপাড়বাড়ি এলাকা ঘেরাও করলে ডাকাতরা পুলিশের ওপর গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ডাকাত দলের সদস্য আকাশ, হৃদয় ও আশরাফুলকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দামের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা এবং একটি মোটরসাইকেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা