সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজী শুভর গানে চিত্রনায়িকা তানহা মৌমাছি

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা তানহা মৌমাছি। পরিচালক শাহীন সুমনের ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালী পর্দায় অভিষেক হয়।

ইতিমধ্যেই তার ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে।

সর্বশেষ তাকে উত্তম আকাশ পরিচালিত শাকিব খান অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমায় আইটেম গানে পারর্ফম করতে দেখা গেছে।

তারপর থেকে তানহা ছিলেন অধরা। সম্প্রতি ধরা দিলেন এ অভিনেত্রী।

জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভর মিউজিক ভিডিওতে মডেল হলেন তিনি। গানের শিরোনাম ‘না বুঝলে প্রেম বৃথা’।

এম আর আশিক এর কথা ও সুরে সংগীতায়জনে ছিলেন কাজী নওরীন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন এম আর আশিক। এতে তানহার বিপরীতে মডেল হয়েছেন রিয়াদ।

মিউজিক ভিডিওটি নিয়ে তানহা মৌমাছি বলেন, ‘মনোরম লোকেশনে গানটির দৃশ্যধারণ সম্পূর্ণ হয়েছে। লোকেশন এবং গান দুটোই দর্শকদের ভালো লাগবে। গানটি নিয়ে আমি অনেক আশাবাদী।’

গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘গান তো অনেক করি। তবে সেই গানের গল্প ধরে ভালো মানের ভিডিওর সংখ্যা খুব বেশি নেই। সে হিসেবে এই ভিডিও নিয়ে আমার প্রত্যাশা অনেক।’

এদিকে, নিমাণর্ধীন রয়েছে তানহা অভিনীত রয়েল খান পরিচালিত ‘রেড রোজ’।

আগামী ১৫ নভেম্বর থেকে শুরু করতে যাচ্ছেন দূর্জয় রাজু পরিচালিত ‘মিশন’ শিরোনামের নতুন একটি সিনেমার কাজ। এতে তানহা মৌমাছি বিপরীতে কাজ করবেন কলকাতার প্রিন্স আরফান।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে