,

আদিবা মা-বাবার কাছ থেকে হারিয়ে গেছে

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : মা-বাবার সঙ্গে চট্টগ্রাম যাচ্ছিল আড়াই বছর বয়সী আদিবা আক্তার সোহা। কিন্তু হঠাৎই যেন তাদের কাছ থেকে ফাঁকি দিয়ে চলে গেছে না ফেরার দেশে।

মঙ্গলবার ভোর রাতে ট্রেন দুর্ঘটনায় মারা গেছে সে। মেয়ের লাশ পড়ে ছিল ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালে আর আহত হয়ে মা-বাবা কাতরাচ্ছিলেন ঢাকার হাসপাতালে।

মেয়ের মৃত্যুর খবরে নিজেদের ব্যথা যেন গায়ে লাগছিল না তাদের। বারবারই সন্তানের কথা জানতে চাচ্ছিলেন। কোথায় পড়ে আছে তার লাশ। দেখতে পাগল হয়ে গিয়েছিলেন।

নিহত সোহার বাবা বানিয়াচং উপজেলার তাম্বুলিটুলা গ্রামের সোহেল মিয়া জানান, তিনি ও তার স্ত্রী নাজমা বেগম চট্টগ্রামের একটি কোম্পানিতে চাকরি করেন। বৃহস্পতিবার তারা বাড়ি আসেন। সোমবার স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে কর্মস্থলের উদ্দেশে রওয়ানা হন। পথে ট্রেন দুর্ঘটনায় আড়াই বছর বয়সী একমাত্র মেয়ে আদিবা আক্তার সোহা মারা যায়।

এ ঘটনায় আহত হন সোহেল মিয়া, তার স্ত্রী ও সাড়ে ৪ বছর বয়সী ছেলে নাছির। তারা এখন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

মেয়ের মৃত্যুতে নির্বাক হয়ে পড়েছেন নিহত সোহার মা-বাবা। কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। বারবারই জানতে চান মেয়ে কোথায় পড়ে আছে। তার লাশ কোথায়। দেখতে চান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর