,

আশুগঞ্জ রেলস্টেশনের মর্যাদা রক্ষায় ১১ দাবিতে প্রতিবাদ সমাবেশ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ স্টেশনের মর্যাদা ‘বি’ গ্রেড পুণঃবহাল, নির্ধারিত জনবল নিয়োগ, সিগ্যানলিং ব্যবস্থা চালু, নিরাপত্তা ফাড়ি স্থাপন ও দিনের বেলায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতিসহ ১১ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও রেলমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে আশুগঞ্জ রেলস্টেশনে জাগ্রত আশুগঞ্জবাসীর উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাগ্রত আশুগঞ্জবাসীর আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে দেশের গুরুত্বপুর্ণ বন্দর ও শিল্পনগরী আশুগঞ্জ রেলস্টেশনের যাত্রী সেবা নিশ্চিত করতে ১১ দফা দাবীতে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাগ্রত আশুগঞ্জবাসীর সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী মোবারক আলী চৌধুরী, হাজী সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা হেবজুল বারী, ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ নজরুল, মোশারফ মুন্সী প্রমুখ।

বক্তারা দ্রুত আশুগঞ্জবাসীর এসব দাবী মেনে নিতে রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। আগামী ১২ ডিসেম্বর এসব দাবী বাস্তবায়নের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন কর্মসুচি ও পরবর্তীতে রেলপথ, রজপথ ও নদীপথ অবরোধের মত কঠিন কর্মসুচি দেয়ার হুশিয়ারি উচ্চারন করেন তারা। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দারের মাধ্যমে রেলমন্ত্রী বরবার স্মারকলিপি প্রদান করেন জাগ্রত আশুগঞ্জবাসীর নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর