,

ইউএনও উদ্যোগে নবীনগরে বাসগৃহ পেল একটি অসহায় পরিবার

news-image

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়নপুর গ্রামে অসহায় গরিব এক গৃহবধু জান্নাতুল ফেরদৌসী স্বামী মো. সুলতান মিয়া দুই ছেলে দুই মেয়ে নিয়ে পাশ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামে একটি বাড়িতে আশ্রীতা হয়ে স্বামীর ক্ষুদ্র আয়ে কোন রকমে দিন কাটছিল। নারায়নপুর গ্রামের বাড়িতে দেড় শতকের একখন্ড জমি ছাড়া আর কিছুই সুলতান মিয়ার ছিল না।

মানবতার মানুষ হিসাবে পরিচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামম্মদ মাসুম এর কাছে জীবনের ঠিকানা খোজাঁর সাহার্য্য প্রার্থী হয় ওই অসহায় পরিবারটি। নির্বাহী কর্মকর্তা খোঁজ খবর নিয়ে তাদের অসহায়ত্বের চিত্র দেখে তাদের ওই এক খন্ড জমিতে একটি বাসগৃহ নির্মানের ব্যবস্থা করেছেন। নির্বাহী কর্মকর্তার আহবানে সরলপথ ফাইন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের আর্থিক অনুদানে প্রায় এক লাখ ত্রিশ হাজার টাকা ব্যয়ে সোলার প্যানেল, টিউবওয়েল ও বারান্দাসহ দুই রুম বিশিষ্ট একটি আধাঁপাকা টিনসেড ঘর নির্মানের ব্যবস্থা করে দিলেন।

গতকাল মঙ্গলবার (১২/০৯) উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ওই অসহায় পরিবারের বাসগৃহ নির্মানের জন্য সরলপথ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম, গৃহবধু জান্নাতুল ফেরদৌসী, প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেন, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াজেদউল্লাহ্ জসিম, মাহাবুব আলম লিটন ও পিয়াল হাসান রিয়াজসহ সরল পথ ফাইন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান