,

পীরগাছায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছায় সড়ক দুর্ঘটনায় খাদিজা বেগম (১৫) নামে শিক্ষার্থী নিহতের ঘটনায় রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। তাঁরা সড়কে গাছের গুঁড়ি ফেলে ঘাতক চালকের বিচারসহ ওই সড়কে গতিরোধক নির্মাণের দাবিতে সড়কটি অবরোধ করে রেখেছে।নিহত শিক্ষার্থীর নাম খাদিজা বেগম। সে সৈয়দপুর গ্রামের খায়রুদ্দিনের মেয়ে ও সৈয়দপুর কারামতিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সৈয়দপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন স্থানে সড়কের পাশে শিক্ষার্থী খাদিজা বেগম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিল।এ সময় পীরগাছা থেকে রংপুরগামী একটি পিকআপ ওই শিক্ষার্থীকে চাপা দিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।সেখানে সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে সকাল ৮টা থেকে সৈয়দপুর বাজার এলাকায় রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে। ওই সড়কে গতিরোধক নির্মাণের দাবিতে অবরোধে যোগ দিয়েছে সৈয়দপুর কারামতিয়া উচ্চ বিদ্যালয় ও কারামতিয়া দ্বিমুখী ফাজিল মাদরাসার শিক্ষার্থীসহ অভিভাবক ও এলাকাবাসী। ফলে ওই সড়কের উভর পাশে শতাধিক গাড়ি আটকা পড়েছে।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন প্রধান ও পীরগাছা থানার ওসি রেজাউল করিম ঘটনাস্থলে পৌঁছে সকলের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অবরোধকারীদের সঙ্গে আলোচনা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা