সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে আল্লাহর দলের সদস্য গ্রেফতার

news-image

রংপুর ব্যুরো : নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের আঞ্চলিক নায়ক সমমর্যাদার সদস্য আল শাহরিয়ার রোকন গাইবান্ধার সদর থেকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-১৩, রংপুরের সিপিএসসি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোতাহার হোসেন জানান, ঘটনার সোমবার রাতে র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদরের জঙ্গি সেল এর একটি বিশেষ আভিযানিক দল গাইবান্ধার সদরের এলিসা সুপার মার্কেটে থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দল এর আঞ্চলিক নায়ক সমমর্যাদার সক্রিয় জঙ্গি মোঃ আল শাহারিয়া রোকনকে গ্রেফতার করে। সে সদরের কুপতলা গ্রামের মো. তৈয়ব আলীর পুত্র।

জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোকন স্বীকার করেছে সে ২০০১ সাল থেকে জঙ্গি সংগঠনের জন্য চাঁদা প্রদান ও সংগ্রহ, নিয়মিত গোপন বৈঠকে অংশগ্রহণ এবং সংগঠনের জন্য সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করতো। তার কাছ থেকে পাওয়া তথ্যের আলোকে অন্যান্য জঙ্গিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে