,

বাসচাপায় পিষ্ট হওয়া সেই নারী চলেই গেলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শান্তিনগরে আল-মক্কা বাসের চাকায় পা পিষ্ট হওয়া কানিজ ফাতেমা রুমা মারা গেছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর শান্তিনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত কানিজ ফাতেমা রুমা (৩০) মঙ্গলবার ভোরে বাবার বাসা মিরপুর থেকে অফিসে যাচ্ছিলেন। শান্তিনগরের কোয়ান্টাম ব্লাড ব্যাংকের ল্যাবে চাকরি করতেন তিনি।

ঘটনার বিবরণে নিহতের স্বামী শফিকুল ইসলাম জানান, তাদের বাসা কদমতলী দক্ষিণ দনিয়ায়। কানিজ ফাতেমা রুমা শান্তিনগর কোয়ান্টাম ব্লাড ব্যাংকে চাকরি করেন। আজ (মঙ্গলবার) সকালে মিরপুরে তার বাবার বাসা থেকে আল-মক্কা বাসে শান্তিনগর আসছিলেন। শান্তিনগরে বাস থেকে নামার সময় বাসটি একেবারে না থেমে চলন্ত অবস্থায় ছিল। নামতে গিয়ে ওই বাসের চাকার নিচে পড়ে আহত হন রুমা।

ডিএমপি জানায়, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর