,

অবশেষে দেশে ফিরছেন সেই সুমি

news-image

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবে নির্যাতিতা বাংলাদেশি গৃহকর্মী সুমি আক্তার (২৬) অবশেষে দেশে ফিরছেন। দেশটির নাজরান শহরের শ্রম আদালতে সুমির নিয়োগকর্তার (কপিল) দাবিকৃত অর্থ নামঞ্জুর হলে সুমির ফেরার পথ সুগম হয়।

গতকাল রোববার জেদ্দার শ্রম আদালতে সুমির বিষয়ে আদালতে শুনানি হয়। এতে তার গৃহকর্তাকে কোনো ধরনের অর্থ পরিশোধ করতে হবে না বলে রায় দেন বিচারক।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব কে এম সালাহ উদ্দিনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাজরান শহরের শ্রম আদালতে জেদ্দা কনস্যুলেট এর প্রতিনিধি দলের উপস্থিতিতে সুমি আক্তারের বিষয়টি শুনানি হয়। আদালত শুনানিতে সুমির নিয়োগকর্তার দাবিকৃত ২২ হাজার সৌদি রিয়াল ফেরত পাওয়ার আবেদনটি নামঞ্জুর হয়। পাশাপাশি জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের আবেদনের পরিপ্রেক্ষিতে সুমির কপিল তাকে দেশে ফেরার অনুমতিপত্র (ফাইনাল এক্সিট) প্রধান করেন।

নির্যাতিতা সুমি আক্তারকে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের প্রচেষ্টায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীঘ্রই তিনি বাংলাদেশে ফিরতে পারবেন।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুমির একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে তিনি কান্নারত অবস্থায় গৃহকর্তার দ্বারা নির্যাতিত হচ্ছেন বলে অভিযোগ করেন। এ ঘটনার পর গত ৪ নভেম্বর জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও নাজরান পুলিশ প্রধানের সহযোগিতায় সুমিকে তার গৃহকর্তার বাসা থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে একটি সেফ হোমে (নিরাপদ বাসস্থান) রাখা হয়।

পরে তাকে দেশে ফেরানোর প্রকৃয়া শুরু হয়, কিন্তু সেখানে নানা জটিলতা তৈরি হয়। তার সৌদি আরব ত্যাগে ২২ হাজার রিয়াল দাবি করেন নিয়োগকর্তা। তা না হলে সুমিকে ‘ফাইনাল এক্সিট’ (দেশে ফেরার অনুমতিপত্র) দেবেন না বলে জানিয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর