,

অবশেষে রাজনের কারামুক্তি

news-image

নিউজ ডেস্ক : বিনা অপরাধে ২৬ দিন কারাগারে থাকা মো. রাজন ভুইয়াকে কারামুক্তির আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এক টাকা মুচলেকায় রাজনের এ কারামুক্তির আদেশ দেন। একই সঙ্গে রাজকে গ্রেফতারকারী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার এসআই আরশাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না- এই মর্মে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

আগামী ৪ ডিসেম্বর ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট থানা পুলিশকে রাজনের পরিবার-পরিজনকে হয়রানি না করারও নির্দেশ দিয়েছেন আদালত।

রাজন ভুইয়ার আইনজীবী নিকুঞ্জ বিহারী আচার্য্য যুগান্তরকে বলেন, গত ১৬ অক্টোবর গাড়ির ওয়ার্কশপের কর্মচারী মো. রাজন ভুইয়াকে (১৯) গ্রেফতার করা হয়। পুলিশ যে পরোয়ানা মূলে তাকে গ্রেফতার করে সেখানে নাম লেখা ছিল মো. হাবিবুল্লাহ রাজন এবং পিতা- আব্দুল মান্নান। গ্রেফতারের পর নামের পার্থক্য ও রাজনের পিতার মৃত্যুর কথা জানালেও পুলিশ তা আমলে নেয়নি।

রাজনের আইনজীবী জানান, যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তিনিও একই এলাকার। তবে রাজধানী ঢাকার রমনা থানাধীন মগবাজার এলাকায় তার আরেকটি ঠিকানা রয়েছে। মামলার প্রকৃত আসামি মো. হাবিবুল্লাহ রাজন (৩৩) গত ৭ নভেম্বর একই আদালতে আত্মসমর্পণ করতে এসেছিলেন। কিন্তু ভুল আসামি মো. রাজন ভুইয়া এ মামলায় কারাগারে থাকায় ওইদিন আদালত তার আত্মসমর্পণ নিতে পারেননি। এরপর আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নিশ্চিত হন যে কারাগারে থাকা রাজন এ মামলার প্রকৃত আসামি নন। পরে আদালত রাজনকে জামিন ও মামলা থেকে অব্যাহতির আদেশ দিয়েছেন। শুধুমাত্র নামের মিল থাকার কারণে রাজনকে বিনা অপরাধে ২৬ দিন কারাগারে থাকতে হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ৯ মে মো. হাবিবুল্লাহ রাজন ২৮ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ রাজধানীর বংশাল থানাধীন তাঁতীবাজার এলাকা থেকে গ্রেফতার হয়। মামলায় চার্জশিট (অভিযোগপত্র) হওয়ার পর ২০১২ সালের ১ জুলাই বিচারিক আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিন পেয়েই সে পলাতক হয়। এরপর ২০১৩ সালের ৬ জুন আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সর্বশেষ গত বছর ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ থেকে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানা পেয়ে পুলিশ ভুল আসামিকে গ্রেফতার করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর