,

‘বিএনপি-জামাত ক্ষমতার সময় বাংলাদেশ ছিল মিসকিনের দেশ’

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : বিএনপি-জামাত সরকারের আমলে বাংলাদেশ মিসকিনের দেশ ছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সোমবার সন্ধ্যায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে ও ব্যবস্থাপনায় ১০ দিনব্যাপী মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, রক্তের বিনিময়ে এই দেশে স্বাধীনতা এনে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার জন্য প্রকাশ্য মদদ দিয়েছিলেন জিয়াউর রহমান। দীর্ঘ ২১ বছর পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের স্বপ্ন দেখতে শুরু করে দেশের মানুষ। বঙ্গবন্ধু আজ বেঁচে থাকলে দেশটা সিঙ্গাপুর হতো।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। তথ্য, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু আয় বেড়েছে বহুগুণ। এ সময় তিনি মুন্সীগঞ্জ জেলার গ্রামগুলোকে গঞ্জে রূপান্তর করার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর