সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২টি কুকুরকে আশ্রয়, বিপাকে শ্রীলেখা

news-image

বিনোদন ডেস্ক : কুকুরদের তুলে এনে আবাসনে আশ্রয় দিয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কিন্তু আবাসিকদের একটা অংশ তার প্রতিবাদ করেন। অবশেষে তিনি তার বেহালা সোদপুরের ওই আবাসন চত্বরেই ১০টি ছানা এবং তাদের দুই মাকে রেখে দিয়েছেন।

শ্রীলেখা জানিয়েছেন, কিছু দিন আগে তার মেয়ে ঐশী তাকে ওই পথকুকুরদের দূরাবস্থার কথা বলেন। তার আগে তিনটি কুকুরছানা গাড়িচাপা পড়ে মারা যায়। এর পর শ্রীলেখা বাকি দুই মা এবং তাদের ১০টি ছানাকে নিজেদের আবাসন চত্বরে নিয়ে আসেন। কিন্তু, তাতে বিপত্তি বাধে। আবাসনের অন্য আবাসিকরা প্রশ্ন তোলেন, কেন তিনি এ ভাবে পথকুকুরদের আবাসনের মধ্যেই আশ্রয় দিচ্ছেন?

শ্রীলেখা জানিয়েছেন, ওই কুকুরছানাদের একটিকে দত্তক নেবেন তিনি।অন্যরাও যাতে তাদের দত্তক নিতে আগ্রহী হন, সে বিষয়ে সোশাল মিডিয়ায় বার্তা দিয়েছেন অভিনেত্রী। সোমবার তিনি বলেন, ‘ওরা এখন অনেকটাই সুস্থ। ওদের মধ্যে একটাকে আমি দত্তক নেব। আমার বন্ধুরাও কয়েকটা কুকুরছানা নেবে বলে জানিয়েছে। ওরা তো এখানেই থাকত। আমারই বরং এখানে আবাসন করে ওদের ঘড় কেড়ে নিয়েছি।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে