,

লতা মঙ্গেশকর আইসিইউতে

news-image

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে ভারতীয় সঙ্গীত কিংবদন্তি লতা মঙ্গেশকরকে।

১০ নভেম্বর দিবাগত রাতে লতা মঙ্গেশকর শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। শারীরিক জটিলতা থাকলেও গত রাতে তিনি ফুসফুসের সমস্যায় আক্রান্ত হন।

গুরুতর অবস্থায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করা হয়। ২৮ সেপ্টেম্বর এই শিল্পী ৯০-এ পা দিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

লতা মঙ্গেশকর ভারতের অন্যতম সেরা গায়িকা। ২০০১ সালে তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর