,

শাহ আমানতে চার্জার লাইটের ভেতরে ৮ কেজি স্বর্ণ

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আখতারুজ্জামান খান (৩২) নামের এক যাত্রীর চার্জার লাইটের ভেতর থেকে ৮ কেজি ২০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি টাকার বেশি।

সোমবার বেলা ১১টায় আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই যাত্রীর কাছে থাকা চার্জার লাইটের ভেতর ৭০ পিস স্বর্ণের বার পাওয়া যায়।

বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম বলেন, ফটিকছড়ির আখতারুজ্জামান খান নামের ওই যাত্রীর আনা চার্জার লাইটের ব্যাটারি রাখার জায়গায় স্বর্ণের বারগুলো লুকানো ছিল। বিমান অবতরণের পর ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আখতারুজ্জামান স্বীকার করলে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা