সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারুন মিয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
হারুন মিয়া ওই এলাকার মুসলিম মিয়ার ছেলে। সে পেশায় কৃষক ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়।সোমবার (১১ নভেম্বর) বিকাল ৫টায় জেলার আশুগঞ্জ উপজেলার দক্ষিন তারুয়া এলাকার নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে নিজ ঘরে টিনের নিচে থাকা তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় হারুন মিয়া। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে  নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক রনি মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় লাশ বাড়িতে নিয়ে যায়৷